ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল সোমবার বেলা একটার দিকে ১০ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, গতকাল দুপুরে উপজেলার হ্নীলার জাদিমুরা ঘাটে একটি নৌকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় নৌকাটি জব্দ করা হয়েছে।