প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের ঝিমংখালী সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর ৫ নম্বর স্লুইসগেট এলাকায় যায়। এ সময় পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পাশের নয়াপাড়া গ্রামের পালিয়ে যায়। পরে ব্যাগে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।