ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে ১০০টি ইয়াবা বড়িসহ মেহেদী হাসান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার সোহাগদল গ্রাম থেকে মেহেদী হাসানকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেছারাবাদ থানায় মামলা করা হয়েছে।