ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং থেকে গতকাল মঙ্গলবার ১২ হাজার ইয়াবা বড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বড়ি পাচারে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশায় থাকা শাহ নেওয়াজ (২০), উসমান গণি (২৬), মো. ইউছুপ (২৬), আবদুর রশিদ (৩০), মো. তৈয়ব (২৮) ও হেলাল উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করা হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|