ইয়াবা বড়িসহ নৌকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল রোববার সকালে ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, উপজেলার হ্নীলার জাদিমোরা এলাকায় বিজিবির টহল দল একটি নৌকাকে থামতে সংকেত দিলে নৌকাটি পাশের প্যারাবনে ঢুকে পড়ে। নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়। পরে তল্লাশি করে নৌকায় ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। পাচার কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে।