ইয়াবা বড়িসহ নৌকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শুক্রবার সকালে ১০ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ
জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গতকাল সকাল ১০টার দিকে টেকনাফ পৌরসভার হেচ্চারখালে একটি নৌকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করে। নৌকাটি টেকনাফ শুল্ক বিভাগে ও ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।