প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার সকালে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল সকালে টেকনাফ পৌরসভার কুলালপাড়ার জিপ স্টেশন এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সমুদ্রপথে মানব পাচার ও হুন্ডি ব্যবসার সঙ্গেও তিনি জড়িত। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|