ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গাড়ির যন্ত্রপাতি রাখার বাক্স (টুলবক্স) থেকে দুই হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার নগর গোয়েন্দা পুলিশ নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় গাড়ির চালক নুরুল হাকিম ও তাঁর সহকারী কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে ট্রাকটি নগরে আসার সময় শাহ আমানত সেতু এলাকায় পুলিশ আটক করে। পরে চালক ও তাঁর সহকারীর স্বীকারোক্তির ভিত্তিতে গাড়ির টুলবক্স থেকে ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।