ইয়াবা বড়ি উদ্ধার দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গত বুধবার রাতে একটি বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এ সময় দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ ফরিদপুরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার আরমান বোর্ডিংয়ের ২ নম্বর কক্ষে মাদকের চালান নিয়ে দুই মাদক ব্যবসায়ী অপেক্ষা করছে—এমন খবর আসে। এরপর অভিযান চালিয়ে ওই কক্ষের বিছানার নিচ থেকে পলিথিনে মোড়ানো ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই কক্ষ থেকে পালানোর চেষ্টাকালে র্যা বের সদস্যরা মাইন উদ্দিন শেখ (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেন।