ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িসহ আবদুস সালাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে তাঁকে আটক করা হয়। বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। আটক সালাম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন সিকদারপাড়ার বাসিন্দা। বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বাসটিতে পুলিশ তল্লাশি চালায়। এ সময় সালামের কাছ থেকে ১ হাজার ৮৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।