ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে গতকাল শুক্রবার ৬৬ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ওই ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া থানার গ্যারাঙ্গিয়া এলাকার ফোরকান উদ্দিন, কক্সবাজারের টেকনাফ থানার মৌলভীপাড়া এলাকার শাহ জাহান ও একই থানার নয়াপাড়া এলাকার হারু। ওই তিনজনই চট্টগ্রাম ও টেকনাফের ইয়াবা ব্যবসায়ী। বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান এ তথ্য জানান।