ইয়াবা বড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে প্রায় সাড়ে ২৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় শরিফুল (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম বলেন, ডিবির এসআই আবদুল গাফফারের নেতৃত্বে ড্রিম হলিডে পার্কের সামনে অভিযান চালিয়ে ২৫ হাজার ৬৩০টি ইয়াবা বড়িসহ শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। শরিফুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলা আছে। ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।