ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থানা-পুলিশ গতকাল রোববার ভোররাতে শেরপুর বাসস্ট্যান্ড থেকে জহির আলম (২৮) নামের এক যুবকের দেহ তল্লাশি করে ২০০ ইয়াবা বড়ি জব্দ করেছে। তিনি কক্সবাজারের টেকনাফ থানার তুলাতুলি মনিরঘুনা গ্রামের আবদুল লতিফের ছেলে। গতকাল শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় ভোররাত সাড়ে চারটা থেকে সন্দেহভাজন বাসযাত্রীদের তল্লাশির সময় ইয়াবা বড়িসহ জহিরকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য আইনে দায়ের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই বগুড়া কারাগারে পাঠানো হয়। উদ্ধার করা ইয়াবা বড়ির দাম ৪০ হাজার টাকা। থানা-পুলিশের এসআই আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।