ইয়াবা বড়িসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত বুধবার রাত ১০টার দিকে পানভর্তি ট্রাক থেকে ১৭ হাজার ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, ইয়াবার একটি বড় চালান পানভর্তি ট্রাকে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টায় টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় পুলিশের একটি দল অবস্থান নেয়। এ সময় তল্লাশি চালিয়ে ট্রাকের পানের ঝুড়ি থেকে ১৭ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সময় ট্রাক চালকের সহকারী পালিয়ে গেলেও চালককে আটক করা হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|