ইয়াবা বড়িসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ইয়াবা বড়ি বিক্রির সময় গত শনিবার দিবাগত রাতে মো. রানা (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর শরীর তল্লাশি করে ১০ হাজার টাকা মূল্যের ৫০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। রানা উপজেলার হাপুনিয়া বস্তিপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টায় শেরপুর থানার পুলিশ রানার বাড়িতে এই অভিযান চালায়। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, রানা দীর্ঘদিন ধরেই গোপনে গ্রামে মাদকাসক্ত যুবকদের মধ্যে ইয়াবা বড়ি বিক্রি করে আসছিলেন। তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।