ইয়াবা বড়িসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০০ ইয়াবা বড়িসহ বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাঁকে আটক করা হয়েছে। তিনি কক্সবাজারের চকরিয়া থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন প্রথম আলোকে বলেন, শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিল্লাল কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। পথে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে তল্লাশির জন্য বাসটি থামানো হয়। তল্লাশি চালানোর সময় বিল্লালের কাছে ৫০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|