ইয়াবা বড়িসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫১ হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় গাড়ির এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরতলির বিসিক শিল্প এলাকায় এ অভিযান চালায় র্যাব। আটক ব্যক্তির নাম মো. বেলাল হোসেন (৩০)। ইয়াবা বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শরাফত ইসলাম বলেন, সকাল সাড়ে আটটার দিকে ইয়াবা বোঝাই করে মাইক্রোবাসটি টেকনাফ থেকে কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেয়। টেকনাফ-কক্সবাজার সড়কের বিসিক শিল্প এলাকা (পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে) পৌঁছার র্যাব সদস্যরা মাইক্রোবাসটি থামান। পরে তল্লাশি করে ৫১ হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক বেলালের বাড়ি রামু উপজেলায়।