ইয়াবা বড়িসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল রোববার সকাল ছয়টার দিকে ৪০ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলো মিয়ানমারের মংডুর কায়েনখালীর আয়াস উদ্দিন (২২) ও সুধারপাড়ার জহির আহমদ (৪০)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। ৪২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হয়েছে।