প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে ৫০ হাজার ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁরা হলেন মো. আবুল কাশেম (৩৮) ও নুরুল আফছার (২৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের কোতোয়ালি সার্কেলের পরিদর্শক মো. ইব্রাহিম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে আনোয়ারা থেকে আসা একটি পিকআপভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় চালকের আসনের পেছনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ইয়াবা বড়িগুলো পাওয়া যায়। পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।