ইয়াবা বড়িসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ছোটপুল এলাকা থেকে ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে র্যা ব। গতকাল মঙ্গলবার ভোরে ছোটপুল এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রেজাউল, মো. জামাল ও মো. মোসলেম। র্যা ব-৭-এর উপপরিচালক ও স্কোয়াড্রন লিডার শাফাত জামিল বলেন, মাদক ব্যবসার চক্রকে ধরার জন্য ছোটপুলের বাসায় অভিযান চালানো হয়। র্যা বের উপস্থিতি টের পেয়ে চক্রের প্রধান পালিয়ে যান। তবে তাঁর সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৪৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।