ইয়াবা বড়িসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে নুরুল বশর নামের এক ব্যক্তিকে ৯৫০টি ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। গত রোববার দিবাগত রাত একটার দিকে তাঁকে আটক করে বাকলিয়া থানা-পুলিশ। আটক নুরুল বশরের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকায়। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, রোববার গভীর রাতে কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় আসেন নুরুল বশর। তাঁকে দেখে
সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। তাঁর কাছে ৯৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।