ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির খান দিঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল সোমবার একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে আট হাজার ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম এখলাস উদ্দিন। তাঁর বাড়ি নোয়াখালীতে। গাড়ির সিটের নিচ থেকে ইয়াবা বড়ির প্যাকেট রাখা ছিল। লোহাগাড়া থানার উপপরিদর্শক মো. সোলাইমান পাটোয়ারী বলেন, এখলাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়েছে।