ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারবাড়ি গ্রাম থেকে গত শুক্রবার রাতে ১৫০টি ইয়াবা বড়িসহ মোহাম্মদ রানা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি বান্দরবানে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, মোহাম্মদ রানা উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ীপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। গত শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।