ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক অভিযানে ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কাজী হেদায়েত উল্লাহ ও খায়রুল ইসলাম। চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগরের চান্দগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে গতকাল শুক্রবার ভোরে ১০ হাজার ইয়াবা বড়িসহ কাজী হেদায়েত উল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ৬০০ ইয়াবা বড়িসহ যাত্রী খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।