ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মৌলবির দোকান এলাকা থেকে গতকাল মঙ্গলবার ২০০টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের রামু উপজেলার সিকদারপাড়া গ্রামের মো. নুরুল আমিন (৫২) ও টেকনাফের পূর্ব পানখালী গ্রামের মোহাম্মদ আলম (৪০)। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, মৌলবির দোকান এলাকায় যাত্রীছাউনির সামনে দুই ব্যক্তি ইয়াবা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল আমিন ও মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে দুজনের কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ি বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।