প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোস্তফা কামাল (২৮), একই জেলার কোতোয়ালি থানার আরিফুজ্জামান (২৭), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নবীনুর রহমান (২৫)। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি|