প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট বাজার এলাকা থেকে ৬০০টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে ঢাকামুখী একটি গাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম সিকদারপাড়ার আবুল কালাম (৪০), ফরিদ আলম (৪০) ও মো. নূর (১৯)। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দেবনাথ প্রথম আলোকে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।