ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে ২৫টি ইয়াবা বড়িসহ জেলা ছাত্রলীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন হাওলাদার (২৯) এবং তাঁর সহযোগী কামরুল ইসলাম হাওলাদার (৩১), নিজাম খান (২৭) ও মো. এনায়েত হোসেন (৩৪)। তাঁদের সবার বাড়ি ঘিগড়া গ্রামে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির-উল-গিয়াস বলেন, ঘিগড়া গ্রামের আলমগীর হাওলাদারের বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। পরে গতকাল শুক্রবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।