প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুই হাজার ইয়াবা বড়িসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরের আতুরার ডিপো এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন স্বামী আবুল কালাম ও স্ত্রী রুবি আক্তার। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দম্পতির বাড়ি কক্সবাজারে টেকনাফ উপজেলা। তাঁরা সেখান থেকে আতুরার ডিপো এলাকায় ইয়াবা বিক্রি করতে এসেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।