প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদীতে সাবেক পৌর কমিশনারসহ দুজনকে আটক করেছে র্যাব। গত রোববার রাতে পৌর এলাকার সল্লাবাইদ এলাকায় তাঁদের দেহ তল্লাশি চালিয়ে ১৩৫টি ইয়াবা বড়ি পাওয়ার পর তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন মনোহরদীর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও চন্দনবাড়ি এলাকার বাসিন্দা নজরুল ইসলাম মোল্লা (৪২) ও উপজেলার কাঁচিকাটা দক্ষিণপাড়া এলাকার আতাউর রহমান (২৬)। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।