ইয়াবা বড়িসহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলা শহরের কলেজ রোড এলাকা থেকে গতকাল বুধবার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়ার কাহালু উপজেলার নরহট্টি গ্রামের ফারুক হোসেন (৪৫) ও বগুড়া সদর উপজেলার নিশিন্দারা গ্রামের আফছার আলী (৫০)। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, আটক দুজনের শরীর তল্লাশি করে ১২০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। তাঁরা স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে শেরপুরের মাদক বিক্রেতাদের কাছে এসব বড়ি বিক্রি করতে এনেছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।