ইয়াবা রাখার অভিযোগে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবা বড়ি রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমগীর ও আইয়ুব আলী।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে সড়ক ও নদীপথে ইয়াবা এনে নগরের অভিজাত এলাকায় বাসাভাড়া নিয়ে ইয়াবাগুলো রাখেন ওই দুই ব্যক্তি। পরে সেখান থেকে সেগুলো বিক্রি করা হয়। আজ ভোররাতে নগরের খুলশী এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আলমগীর ও আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের তিনটি বাসা থেকে মোট ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।