ইয়াবার খোঁজে গিয়ে মিলল পিস্তল, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর ছিল প্রচুর ইয়াবার মজুত রয়েছে। সেই খোঁজে গিয়ে মিলল দুটি পিস্তল, সাতটি গুলি, ৪০টি ইয়াবা বড়ি, ফেনসিডিল ও বিয়ারের খালি পাত্র।
রাজধানীর মাদারটেক থেকে গতকাল বুধবার এগুলো উদ্ধার করা হয়। সেখান থেকে সাইদুজ্জামান পাঠান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর ভাই কামরুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক সুমনুর রহমান।