ইয়াবাসহ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের আবদুস সবুর ওরফে আমান (৩১) ও কুমিল্লার বুড়িচংয়ের হরিপুর এলাকার মো. কবির হোসেন (২৭)। তাঁদের মধ্যে আবদুস সবুর নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করেছেন। বাকলিয়া থানা সূত্র জানিয়েছে, আটক দুই ব্যক্তির কাছে ২ হাজার ৫৭০টি ইয়াবা বড়ি পাওয়া গেছে।