ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট এলাকা থেকে গতকাল রোববার ১২৭টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক এরশাদ মিয়া (৩৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আদানগর গ্রামের বাসিন্দা। বেলা দেড়টার দিকে টেকেরঘাট এলাকা থেকে বিজিবির টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। সুনামগঞ্জে বিজিবির ৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক কামরুজ্জামান খান জানান, এরশাদ একজন ইয়াবা ব্যবসায়ী। তাঁকে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।