ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল শুক্রবার ১ হাজার ৩০০ ইয়াবা বড়িসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করে। আটক হওয়া ব্যক্তিরা হলো বাসাইল উপজেলার নাইকিনবাড়ি গ্রামের লাভলু ভূইয়া (২৮), বিরোলা গ্রামের খন্দকার মইনুল ইসলাম (৩০), মির্জাপুরের গোড়াই গ্রামের মিনহাজ মিয়া (২০), সদরের লাউজানী গ্রামের ফিরোজ মিয়া (২৮) ও বাসাইল সদর ইউনিয়নের মাইক্রোবাস চালক নবী মিয়া (২০)।