প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ৫০০ ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. ইলিয়াছ (৩২) ও সেলিনা আক্তার (১৮)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, আটক ব্যক্তিরা পরস্পরের পরিচিত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।