ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবা কেনাবেচার সময় ৫৪টি ইয়াবা বড়িসহ পুলিশ পাঁচজনকে আটক করেছে। গত বুধবার রাতে উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে আবুল বাশারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বিন্নাগাড়ী গ্রামের মাসুম (২৮), দক্ষিণ দেবীপুরের মাফুজুর রহমান (২৫), কশিগাড়ীর আ. রউফ (২০), জয়রামপুরে খোরশেদ (২২) ও একই গ্রামের সাজু মিয়া (২০)। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|