ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ৭৫টি ইয়াবাসহ চঞ্চল রায় (২৬) নামের একজনকে আটক করেছেন র্যা ব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গত শুক্রবার গভীর রাতে উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক চঞ্চল ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের বাসিন্দা। র্যা ব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে চঞ্চলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।