ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা থানার পুলিশ ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের ফারুক হোসেন (৩২), ফজলুর রহমান (৪৫) ও রাকিব হাসান (২৪)। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। থানার উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, গতকাল শনিবার সকালে হাসনিপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।