ইয়াবাসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ২০০৭টি ইয়াবা বড়িসহ মো. মিলন শরিফ (২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। গত শনিবার বিকেল পাঁচটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড রাস্তার পাশে হিমেল কনফেকশনারির সামনে থেকে তাঁকে আটক করা হয়। মো. মিলন শরিফ ফরিদপুরের সালথা উপজেলার মাঠ সালথা গ্রামের বাসিন্দা। র্যাবের দাবি ওই ব্যক্তি মাদক ব্যবসায় জড়িত। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের মেজর আবদুলাহ আল হাসান জানান, গোপর সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ওই ব্যক্তির কাছ থেকে আটটি ছোট নীল রঙের পলিথিনের প্যাকেটে ২০০৭টি গোলাপি রঙের ইয়াবা বড়ি, দুটি সিমসহ একটি মুঠোফোন জব্দ করা হয়।