ইয়াবাসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার হাজার ইয়াবা বড়িসহ আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে গতকাল শুক্রবার আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবুল কালাম আজাদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগরপাড়া গ্রামের বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছেন। ডিবি সূত্র জানায়, আবুল কালাম ইয়াবা বড়ি নিয়ে একটি বাসে করে ঢাকা থেকে আশুলিয়ার বাইপাইল যাচ্ছিলেন। সেখান থেকে বাসে তাঁর রাজশাহী যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পাঁচটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এরপর তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে চার হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। নিজস্ব প্রতিবেদক, সাভার|