প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের মিরেরবাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা থানার কেরালখালী এলাকার মো. লিটন মিয়া (২৮), তাঁর ছোট ভাই টিটিন মিয়া (২২) ও কক্সবাজারের টেকনাফ থানার কোনাপাড়া এলাকার আমির হোসেন (২৬)। পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় ধীরাশ্রম-মীরেরবাজার সড়কে পানবোঝাই একটি পিকআপ থেকে ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করা হয়। ইয়াবা বড়িগুলো কক্সবাজার থেকে গাজীপুরের বিক্রির জন্য আনা হয়েছিল। গাজীপুর প্রতিনিধি|