ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ইয়াবা বড়িসহ আটক হওয়া এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত আটটার দিকে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন হাবিরছড়া তল্লাশি চেকপোস্টের বিজিবির জওয়ানেরা কক্সবাজারগামী একটি অটোরিকশায় অভিযান চালিয়ে ৪৮টি ইয়াবা বড়িসহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বাসিন্দা ফজর আলীকে (২৬) আটক করেন। পরে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ফজর আলীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।