ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী গোলচত্বর এলাকা থেকে গতকাল বুধবার বিকেলে আরিফ হোসেন (২৭) নামের এক যুবককে প্রায় ৪০০ ইয়াবা বড়িসহ আটক করেছেন র্যাব-১০-এর সদস্যরা। আরিফ কেরানীগঞ্জ মডেল থানাধীন নেকরোজবাগ এলাকার বাসিন্দা। আটকের পর আরিফ দাবি করেন, ‘আমি বাবার সঙ্গে স্টিলের শিটের ব্যবসা করি। আমার এক বন্ধু একটি প্যাকেট রাখতে দিয়েছিল। তাতে যে ইয়াবা ছিল, আমি জানতাম না।’