প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ইয়াবা বড়িসহ আটক হওয়া এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত সাতটার দিকে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন শাহপরীর দ্বীপ বিওপির নায়েক মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি করে। এ সময় সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৪৫টি ইয়াবাসহ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ইয়াকুব মিয়ার ছেলে মো. আবুল কাসেমকে (২৪) আটক করা হয়।