প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার বিমানবন্দর থেকে গতকাল বুধবার দুপুরে ৯৭৭টি ইয়াবা বড়িসহ নাছিমা আকতার (৪০) নামের এক নারী যাত্রীকে আটক করেছেন নিরাপত্তাকর্মীরা। নাছিমা ঢাকা মিরপুর ১২ নম্বর এলাকার জনৈক আনসার আলীর স্ত্রী। বিমানবন্দর সুত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে আকাশপথে ঢাকায় যাওয়ার জন্য নাছিমা আকতার বিমানবন্দরে ঢোকেন। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ব্যাগে ইয়াবার সন্ধান পেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খবর দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সদর সার্কেলের পরিদর্শক ইদ্রিস আলী বলেন, বিমানবন্দরে গিয়ে নাছিমার লাগেজ তল্লাশি করে ৯৭৭টি ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।