ইয়াবাসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে পুলিশ ২০টি ইয়াবা বড়িসহ আনোয়ার হোসেন (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পুলিশ মাইনুলের কালীগঞ্জ বাজারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে ২০টি ইয়াবা বড়িসহ আনোয়ারকে গ্রেপ্তার করে। আনোয়ারের বাড়ি পৌর এলাকা বালীগাঁও গ্রামে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। আনোয়ারকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, আনোয়ারের বিরুদ্ধে এর আগেও থানায় অস্ত্র, মাদক এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।