ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবা বড়িসহ আটক আলী আক্কাস নামের এক ব্যক্তিকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল ইসলাম গতকাল বুধবার এ দণ্ড দেন। আলী আক্কাসের নামে নগরের বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির সাত-আটটি মামলা রয়েছে। বাকলিয়া থানার ওসি মো. মহসীন বলেন, একটি অস্ত্র মামলায় সাড়ে নয় বছর সাজা খেটে গত জানুয়ারিতে ছাড়া পান আক্কাস। কিন্তু জেল থেকে বেরিয়েই আবারও তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে ১১টি ইয়াবা বড়িসহ আটক করা হয়।