ইয়াবাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের নীলা এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে পুলিশ। অভিযান পরিচালনা করা টেকনাফ মডেল থানার পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নীলার লেদা গ্রাম থেকে ২০০ ইয়াবা বড়িসহ জাহেদা বেগম নামের এক নারীকে আটক করা হয়। তিনি জুতার ভেতরে অভিনব কায়দায় এসব ইয়াবা লুকিয়ে রাখেন।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি